বিকাশ একাউন্টে টাকা জমিয়ে ৩% ইন্টারেস্ট উপার্জনের সুযোগ
টাকা নিরাপদে রাখার পাশাপাশি, আপনি বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৩% পর্যন্ত ইন্টারেস্ট উপার্জন করতে পারেন। এই সুবিধা শুধুমাত্র বিকাশ কাস্টমারদের জন্য প্রযোজ্য।
ইন্টারেস্ট পাওয়ার শর্তসমূহ:
১. শুধুমাত্র ব্যক্তিগত বিকাশ একাউন্টধারীরা এই ইন্টারেস্টের জন্য যোগ্য।
২. প্রতি মাসের প্রতিদিন সর্বনিম্ন ৫,০০০ টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে।
৩. এক মাসের গড় দৈনিক ব্যালেন্সের ভিত্তিতে ইন্টারেস্টের পরিমাণ নির্ধারণ করা হবে।
৪. মাসের শেষে সর্বনিম্ন ব্যালেন্সের ওপর ভিত্তি করে ইন্টারেস্ট হারের স্ল্যাব নির্ধারিত হবে।
৫. বিকাশ একাউন্টধারীকে মাসে ন্যূনতম ১০টি আর্থিক লেনদেন করতে হবে।
৬. ইন্টারেস্ট পাওয়ার জন্য একাউন্টের স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সক্রিয় থাকতে হবে। যদি স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ইন্টারেস্ট প্রদান ব্যর্থ হয়, তাহলে ওই পেমেন্ট সাইকেলের জন্য ইন্টারেস্ট পাওয়া যাবে না।
৭. স্ট্যাটাস ইস্যু ছাড়া অন্য কোনো কারণে ইন্টারেস্ট বিতরণ ব্যর্থ হলে, বিকাশ ২ মাসের মধ্যে পুনরায় চেষ্টা করবে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে, গ্রাহক ওই ইন্টারেস্টের জন্য আর যোগ্য হবেন না।
৮. সরকারি নিয়ম অনুযায়ী, মাস শেষে ট্যাক্স/ভ্যাট হিসাব করে কাটার পর ইন্টারেস্টের টাকা অ্যাকাউন্টে জমা করা হবে।
৯. প্রতি বছরে দুই ভাগে আপনার একাউন্টে আপনার ইন্টারেস্ট এর টাকা প্রদান করা হবে।
ইন্টারেস্ট সেবা চালু করা:
উপরোক্ত শর্ত পূরণ করে নতুন ও পুরাতন বিকাশ কাস্টমাররা তাদের একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবা চালু করতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করা:
আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 নম্বরে কল করুন।
- ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১, ইংরেজির জন্য ২)।
- জমানো টাকার ওপর ইন্টারেস্ট ও অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন।
- ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্য ১ চাপুন।
- ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন (যদি সেবাটি আগে বন্ধ হয়ে থাকে এবং পুনরায় চালু করতে চান, তাহলে ২ চাপুন)।
আপনার অনুরোধ গৃহীত হলে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
#বিকাশ, #ইন্টারেস্ট, #বিকাশ_একাউন্ট, #টাকা_নিরাপদ, #সেবার_শর্ত, #ব্যক্তিগত_একাউন্ট, #অর্থনৈতিক_লেনদেন, #ট্যাক্স, #গ্রাহক_সেবা, বিকাশ, ইন্টারেস্ট, বিকাশ একাউন্ট, টাকা নিরাপদ, সেবার শর্ত, ব্যক্তিগত একাউন্ট, অর্থনৈতিক লেনদেন, ট্যাক্স, গ্রাহক সেবা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন