আপনি কি জানেন কীভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন ?
মানুষের জন্য পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া—শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই। নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইলে কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন:
প্রথম ধাপ:
১) পুরোনো জামাকাপড় পরিষ্কার রাখা:
নতুন পোশাক না থাকলেও পুরোনো জামাকাপড় পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে পরিধান করলে আপনার চেহারা অনেক পরিপাটি দেখাবে। যেসব পুরোনো পোশাক আপনাকে ভালো মানায়, সেগুলো বেছে নিন।
২) বাজেট নির্ধারণ:
নিজেকে পরিবর্তন করতে চাইলে বাজেটের মধ্যে থেকে নতুন পোশাক কেনা গুরুত্বপূর্ণ। সস্তায় অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলবেন না; বরং অল্প হলেও ভালো মানের কিছু ক্রয় করুন। প্রয়োজনে টাকা জমিয়ে ভালো পণ্য কেনা যেতে পারে।
৩) আলমারির পোশাক নতুন করে দেখা:
আপনার আলমারিতে থাকা পুরোনো পোশাকগুলো পুনরায় খুঁজে বের করুন। কিছু পোশাক হয়তো ভাঁজে পড়ে আছে, সেগুলো আবার ব্যবহার করতে পারেন।
৪) পোশাকের রঙ নির্বাচন:
পোশাকের রঙ এমন হওয়া উচিত যাতে এটি আপনার পরিবেশের সঙ্গে মানানসই হয়। ন্যাচারাল রঙ যেমন সবুজ, কালো, সাদা, বাদামী—এসব সব পরিবেশের জন্য উপযুক্ত।
৫) আনুষাঙ্গিক নির্বাচন:
পোশাকের সঙ্গে মানানসই গয়না, ঘড়ি, ব্যাগ বা জুতা পরিধান করুন। এটি আপনার শৈলী প্রকাশ করে এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে।
দ্বিতীয় ধাপ:
১) চুলের কাট:
আপনার চুলের কাট এবং স্টাইল আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। তাই চুলের দৈর্ঘ্য, রং এবং স্টাইল নির্বাচন করুন যা আপনাকে আকর্ষণীয় করে তুলবে।
২) মুখের আকৃতির সঙ্গে মানানসই চুলের কাট:
মুখের আকৃতির উপর ভিত্তি করে চুলের কাট নির্বাচন করুন—গোলাকার, পানপাতা বা চৌকোনাকৃতির জন্য আলাদা কাট রয়েছে।
তৃতীয় ধাপ:
মেকআপ:
আপনার পোশাক ও চুলের সঙ্গে মানানসই মেকআপ খুব গুরুত্বপূর্ণ। সব সাজ সব পরিবেশে মানায় না।
নিজেকে আকর্ষণীয়, সুন্দর এবং স্মার্ট দেখানোর জন্য নতুন বা দামি পোশাকের প্রয়োজন নেই। উপরের নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারবেন এবং অন্যদের কাছে অনন্য হয়ে উঠবেন।
পরিশেষে, আপনার খাদ্যাভাসও সতর্ক হতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে নিজেকে সুন্দর রাখতে সাহায্য করুন।
#মানুষ, #পরিবর্তন, #অভ্যাস, #শারীরিকবিকাশ, #মানসিকবিকাশ, #ফ্যাশন, #পোশাক, #আকর্ষণীয়, #চুলেরকাট, #মেকআপ,
#people, #change, #habits, #physicaldevelopment, #mentaldevelopment, #fashion, #clothing, #attractive, #hairstyle, #makeup,

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন