আপনি কি জানেন বন্ধ হলো টেলিগ্রামের দুই ফিচার, এলো নতুন সুবিধা ?
আগস্টের শেষের দিকে ফ্রান্সের কর্তৃপক্ষ জনপ্রিয় অনলাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে গ্রেফতার করে। টেলিগ্রামে অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হওয়া এবং অ্যাপে মডারেশন সঠিকভাবে না হওয়ার অভিযোগে তাকে ফ্রান্সের একটি বিমানবন্দরে আটক করা হয়।
পাভেল জানান, টেলিগ্রাম কোম্পানির পক্ষ থেকে যথাযথ জবাব না পাওয়ার কারণে ফ্রান্সের কর্তৃপক্ষ তাকে দায়ী করেছে। জামিনে মুক্তি পাওয়ার পর, তিনি সম্প্রতি টেলিগ্রামে একটি পোস্টে অ্যাপটিতে নতুন কিছু পরিবর্তন আনার ঘোষণা দেন।
টেলিগ্রাম অ্যাপ এবং টুইটারে দেয়া ওই পোস্টে পাভেল নতুন কিছু সুবিধা আনার পাশাপাশি পুরাতন দুটি ফিচার বন্ধ করার কথা বলেন। তার মতে, বন্ধ করা হচ্ছে এমন ফিচারদুটি দীর্ঘকাল আগে চালু করা হয়েছিল, যা এখন অপব্যবহৃত হচ্ছে।
বন্ধ হওয়া প্রথম ফিচারটি হচ্ছে ‘পিপল নিয়ারবাই’, যা ব্যবহারকারীদের আশেপাশে থাকা টেলিগ্রাম ইউজারদের সাথে যোগাযোগের সুযোগ দিত। এটি ফোনের লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ব্যবহারকারীদের খুঁজে বের করে তাদের মেসেজ পাঠাতে সক্ষম ছিল।
পাভেল জানান, এই ফিচারটি মাত্র ০.১% টেলিগ্রাম ব্যবহারকারীরা ব্যবহার করতেন এবং এর অপব্যবহারও ঘটছিল। এখন এটি বন্ধ করে নতুন ‘বিজনেসেস নিয়ারবাই’ ফিচার আনা হচ্ছে, যা ব্যবহারকারীদের কাছাকাছি থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পেতে সাহায্য করবে এবং তাদের পণ্য দেখার সুযোগ দেবে।
বন্ধ হওয়া দ্বিতীয় ফিচারটি হচ্ছে টেলিগ্রাফে মিডিয়া আপলোডের সুবিধা। টেলিগ্রাফ হল টেলিগ্রামের একটি ব্লগিং টুল, যেখানে ব্যবহারকারীরা নাম পরিচয় প্রকাশ না করেই ব্লগ পোস্ট করতে পারেন। এতদিন মিডিয়া ফাইল (ছবি, ভিডিও ইত্যাদি) আপলোড করা যেত, কিন্তু এখন থেকে নতুন কোনো মিডিয়া ফাইল আপলোড করা যাবে না। পাভেল জানান, বেনামী ব্যবহারকারীরা এর অপব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
#Telegram, #PavelDurov, #MessagingApp, #OnlineSafety, #AppUpdates, #PrivacyConcerns, #SocialMedia, #FeatureRemoval, #TechNews, #Innovation
Telegram feature updates, Pavel Durov arrest news, messaging app privacy issues, online safety measures, social media app changes, new features in Telegram, feature removal in messaging apps
#টেলিগ্রাম, #পাভেলদুরভ, #মেসেজিংঅ্যাপ, #অনলাইনসুরক্ষা, #অ্যাপআপডেট, #গোপনীয়তা, #সোশ্যালমিডিয়া, #ফিচারবন্দী, #টেকনিউজ, #নভিনতা
টেলিগ্রামের ফিচার আপডেট, পাভেল দুরভের গ্রেফতারের খবর, মেসেজিং অ্যাপের গোপনীয়তা সমস্যা, অনলাইন সুরক্ষামূলক ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া অ্যাপের পরিবর্তন, টেলিগ্রামে নতুন ফিচার, মেসেজিং অ্যাপের ফিচার অপসারণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন